ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিএনপির টিকে থাকা নিয়ে সংশয় প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্ত্র চোরাচালান, ২১ আগস্ট গ্রেনেড হামলা, এতিমদের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির নেতৃত্বে একটি রাজনৈতিক দল টিকে থাকবে কীভাবে?


কুইন এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্যে (ইউকে) বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় এমন প্রশ্ন তোলেন তিনি।


এ সময় অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে দলটির অস্তিত্ব টিকে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।


ভার্চুয়ালি এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এ দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্ব অস্ত্র চোরাচালান ও দুর্নীতির পাশাপাশি হত্যা মামলায়ও সাজাপ্রাপ্ত হয়েছে। কেবলমাত্র আমাদেরই (সরকার) না, বেগম খালেদা জিয়ার ছেলেদের করা এই দুর্নীতি আমেরিকার এফবিআই’র করা তদন্তেও উঠে এসেছে।


প্রধানমন্ত্রী বলেন, আমরা (সরকার) বিদেশ থেকে তাদের পাচারকৃত কিছু অর্থ দেশে ফেরত আনতে সক্ষম হয়েছি। সূত্র : বাসস

ads
ads
ads

Our Facebook Page

↑